

সিলেটের গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়।
গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া হেলালের সঞ্চালনায় কার্যকরি কমিটির সভায় সম্মানিত অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির মুক্তির জন্য আজীবন সংগ্রাম করেছেন। জীবনের সোনালী সময় কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কাটিয়েছেন। জাতির পিতা দিয়েছেন স্বাধীনতা আর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন অর্থনৈতিক মুক্তি।
বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা আলোকোজ্জ্বল সমৃদ্ধির পথে এগিয়ে চলছে। জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে আজ উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃত। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তৃনমুল পর্যায়ে সংগঠনকে আরো সু-সংগঠিত ও গতিশীল করার কার্যক্রম চলছে। গোয়াইনঘাট আওয়ামী লীগকে আরো সু-সংগঠিত ও গতিশীল করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক আহমদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, সিলেট জেলা পরিষদ সদস্য সুবাস দাস, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইসমাইল আলী মাস্টার, সুভাস চন্দ্র পাল ছানা, সামছুল আলম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন, ফরিদ আহমদ শামীম, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গোয়াইনঘাট উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন শিকদার, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজ, গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান রিপন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য লুৎফুল হক, ফারুক আহমদ, নাসির উদ্দিনসহ উপজেলা আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।


