////

প্রবাসী ইমরানের পাশে নেই কোন জনপ্রতিনিধি, ক্ষুব্ধ প্রবাসীরা

5 mins read

সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের পাকড়ী গ্রামের সৌদি আরব প্রবাসী ইমরান আহমেদের জায়গা জোরপূর্বক দখল করে নিচ্ছে এক প্রভাবশালী ব্যক্তি। এমন অভিযোগে ক্ষোভে ফুঁসছে স্থানীয় ও প্রবাসী সমাজ।

জানাযায় দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হলেও এবং প্রবাসীরা সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানালেও এখনো পর্যন্ত কোনো জনপ্রতিনিধি বিষয়টি সমাধানে এগিয়ে আসেননি। যার কারনে প্রবাসী সমাজের মধ্যে গভীর ক্ষোভ দেখা দিয়েছে। প্রবাসীরা অভিযোগ করেন, দেশের অর্থনীতির চালিকা শক্তি হিসেবে তারা অক্লান্ত পরিশ্রম করে রেমিট্যান্স পাঠাচ্ছেন, অথচ দেশে তাদের নিজস্ব সম্পত্তি দখল হয়ে যাচ্ছে। সংবাদ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নান ভাবে প্রকাশ হলেও প্রশাসন কিংবা জনপ্রতিনিধিরা নিরব দর্শকের ভূমিকা পালন করছেন।

প্রবাসীদের দাবী সংশ্লিষ্ট প্রশাসন প্রবাসী ইমরান আহমেদের জমি দখলমুক্ত করতে সকল প্রকার আইনগত প্রক্রিয়া গ্রহণ করবেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version