///

প্রযাত ফেঞ্চুগঞ্জ উপজেলা জাসদের সভাপতি ও কবি মুহিদ আহমদ মুক্তার স্মরণসভায় অনুষ্টিত

14 mins read

রাজনীতিতে হতাশ হলে চলবে না। বিনষ্ট রাজনীতিকে দূর করে আদর্শিক রাজনীতির জয় হবেই। স্বাধীনতার চেতনায় শোষণমুক্ত দেশ গড়ার সংগ্রাম চালিয়ে যেতে হবে। মরহুম জাসদনেতা মুহিদ আহমদ মুক্তা সেই রাজনীতি করে গেছেন। একজন নিবেদিত প্রাণ রাজনৈতিক নেতা হিসাবে তিনি তার ব্যক্তিত্বের ছাপ রেখে গেছেন।

জাতীয় সমাজতান্ত্রিক দলের সিলেট জেলা শাখার সভাপতি জনাব লোকমান আহমদ কথা গুলো বলেছেন। তিনি গত ১৫ই ফেব্রুয়ারি , বুধবার সন্ধ্যায় কাসিম আলী সরকারি মডেল হাই স্কুল মিলনায়তনে সদ্য প্রযাত ফেঞ্চুগঞ্জ উপজেলা জাসদের সভাপতি ও কবি মুহিদ আহমদ মুক্তার স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

ফেঞ্চুগঞ্জ উপজেলা জাসদের উদ্যোগে মুহিদ আহমদ মুক্তা স্মরণে আয়োজিত দোয়া ও শোক সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্রনেতা, আমেরিকা প্রবাসী জনাব বুরহান উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা জাসদের সাধারণ সম্পাদক জনাব এ, কে, কিবরিয়া আহমদ, সিলেট মহানগর জাসদের সাধারণ সম্পাদক জনাব গিয়াস আহমদ , ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জনাব আখলাকুর রহমান চৌধুরী সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আব্দুল বাছিত টুটুল , আওয়ামী লীগ নেতা জনাব গোলাম মাওলা , ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জনাব রিয়াজ উদ্দীন ইসকা প্রমুখ।

ফেঞ্চুগঞ্জ উপজেলা জাসদের সিনিয়র সহ সভাপতি জনাব ইউসুফ আফসারুজ্জামান দেলওয়ারের পরিচালনায় সভায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন জনাব আনসারুল আম্বিয়া চৌধুরী। শুরুতে জাসদনেতা মরহুম মুহিদ আহমদ মুক্তার প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সর্বজনাব সিলেট জেলা জাসদের সহ সভাপতি কিবরিয়া চৌধুরী, জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব, সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী, জেলা জাসদনেতা মুহিব উদ্দিফেঞ্চুগঞ্জ যুব সংঘের সভাপতি রাজু আহমদ রাজা, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হৃষিকেশ দেব রন্টু, আওয়ামী লীগ নেতা আব্দুল হাই খসরু, শাহ বদরুল ইসলাম , এমাদ হক, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মাহবুবুর রহমান বাবু, সাবেক ভিপি ও সাংবাদিক শাহ মুজিবুর রহমান জকন, সাবেক জিএস আব্দুল মতিন, উপজেলা জাসদনেতা শাহাদুজ্জামানে ঝিনুক, উপজেলা বিএনপির সহ সভাপতি এনায়েত হোসেন রুহেল, যুবদল নেতা আব্দুল কাদির জিলা, উপজেলা যুব লীগের সাবেক সভাপতি মাশার আহমদ শাহ প্রমুখ।

সভার শেষ পর্বে রাজনীতিবিদ,কবি মুহিদ আহমদ মুক্তার বিদেহী আত্মার মাগিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন জনাব আখলাকুর রহমান চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version