
প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণ ও লেভেল প্লেয়িং ফিল্ড না থাকার অভিযোগ এনে প্রতিবাদী অনশনে বসেছেন সিলেট-১ আসনের সিপিবি প্রার্থী। আজ সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনে বসেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মনোনীত এই প্রার্থী।
আনোয়ার হোসেন সুমন অভিযোগ করেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে তার প্রচারণার বিলবোর্ড অপসারণ করা হলেও অন্য প্রার্থীদের ক্ষেত্রে একই বিধি প্রয়োগ করা হচ্ছে না। সিলেট মহানগরে দুজন প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে প্রতিটি ওয়ার্ডে দুই থেকে তিনশ বিলবোর্ড স্থাপন করেছেন। পাশাপাশি বৈদ্যুতিক খুঁটি ও গাছে ফেস্টুন লাগানো, নির্ধারিত সাইজ অমান্য করা এবং সিএনজিচালিত অটোরিকশায় পোস্টার লাগানোর মতো একাধিক অনিয়ম করেছেন। তারপরও প্রশাসন বা রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসনের আশ্বাস না পাওয়া পর্যন্ত এই প্রতিবাদী অনশন চলবে বলে জানান তিনি।


