////

প্রাথমিক স্কুল খুলছে কাল, নতুন ক্লাসরুটিন প্রকাশ

11 mins read

সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলো কাল বৃহস্পতিবার থেকে খুলছে। শিক্ষার্থীদের জন্য প্রতিদিন ক্লাসের আগে সমাবেশ সহ সাত নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। গত সোমবার রাতে এসব নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনা গুলো হলো- এক শিফট বিশিষ্ট স্কুল গুলোতে শনিবার থেকে বুধবার সকাল ৯টা থেকে বেলা সোয়া ৩টা পর্যন্ত এবং বৃহস্পতিবার বেলা ২টা ২৫ মিনিট পর্যন্ত (প্রথম ও দ্বিতীয় শ্রেণি সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত এবং তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি সকাল ৯টা থেকে বেলা সোয়া ৩টা পর্যন্ত) শ্রেণি পাঠদান কার্যক্রম চলবে।
দুই শিফটের স্কুল গুলোতে শনিবার থেকে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং বৃহস্পতিবার বেলা আড়াইটা পর্যন্ত (প্রথম ও দ্বিতীয় শ্রেণি সকাল ৯টা থেকে বেলা ১১টা ৫০ মিনিট পর্যন্ত এবং তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত) শ্রেণি পাঠদান কার্যক্রম চলবে।
এক শিফট বিশিষ্ট স্কুল গুলোতে প্রাক্‌-প্রাথমিক শ্রেণি কার্যক্রম শনিবার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা এবং দুই শিফট বিশিষ্ট স্কুল গুলোতে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে।
এক শিফট বিশিষ্ট স্কুল গুলো দৈনিক সমাবেশ সকাল ৯টা থেকে ৯টা ২৫ মিনিট পর্যন্ত এবং দুই শিফট বিশিষ্ট স্কুল গুলোতে বেলা সাড়ে ১১টা থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করতে হবে।
প্রধান শিক্ষক বিষয় ভিত্তিক প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকদের অগ্রাধিকার দিয়ে রুটিন প্রণয়ন করে সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তার অনুমোদন নেবেন।
ঢাকা মহানগরীর প্রাথমিক বিদ্যালয়ের পাঠদানের সময় সূচির ক্ষেত্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আগের ক্লাসরুটিন অনুসরণ করতে বলা হয়েছে।
এ ছাড়া শিখন ঘাটতি পূরণে যথাযথ পদক্ষেপ নিতে হবে। ডিপিই থেকে এ নির্দেশনা গুলো পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত কার্যকর করতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version