//

ফখরুলকে আটকের বিষয়ে যা বললেন স্ত্রী

7 mins read

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার উত্তরের বাসা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে দাবি করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তুলে নিয়ে যাওয়ার বিষয়ে স্ত্রী রাহাত আরা বেগম গণমাধ্যমকে জানান, তাদের বললাম আপনারা এসেছেন কেন, তারা বলেছেন উপরের নির্দেশে এসেছি। তাদের একটই কথা উপরের নির্দেশে নিয়ে যাচ্ছি। কার নির্দেশে নিয়ে যাচ্ছে এটাতো বলেনি।

তিনি বলেন, মির্জা ফখরুল রাতেই বাসায় এসেছেন। শরীর বেশ খারাপ। যে কাপড়-চোপড় পরা ছিলেন সেভাবেই এসে ঘুমিয়ে গেছেন।

কয়টার দিকে নিয়ে যাওয়া হয়েছে, এমন প্রশ্নে রাহাত আরা বেগম বলেন, ওরা আসছে রাত ৩টায়। সাড়ে ৩টার মধ্যে বের হয়ে গেছে। চার-পাঁচটা গাড়ি নিয়ে রাত ১০টা থেকেই ওরা নাকি এখানে টহল দিচ্ছে। আগে থেকেই হয়তো তাদের গ্রেফতার করার পরিকল্পনা ছিল। রাত ৩টার দিকে দরজা খুলতে বলে। রাস্তার আলো বন্ধ করে দিয়েছে।

ফখরুলকে নিয়ে যাওয়ার পর আর কোনো যোগাযোগ হয়েছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, না আর কোনো যোগাযোগ হয়নি। ওষুধ নিতে আসছিল। ওষুধটা নিয়ে চলে গেছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version