

সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নে ক্রিকেট খেলা নিয়ে দন্ধে এক যুবক পতিপক্ষের হামলায় নিহত হয়।
জানা যায় শুক্রবার বিকালে সিএনজি চালক মাসুম আহমদ (২২) এর সাথে গত শুক্রবার খেলার মাঠে ছাতারখাই গ্রামের কতিপয় যুবকের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
৫ নভেম্বর শনিবার সে স্থানীয় চতুল বাজার তার সিএনজি গাড়ি নিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তার উপর অর্তকিত হামলা চালায়।এতে রক্তাত্ত মাসুম মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন হামলাকারীর কবল হতে উদ্ধার করে সিলেট ওসমানি হাসপাতালে প্রেরন করে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করে।
নিহত মাসুম আহমদ (২২) জৈন্তাপুর উপজেলার ছাতারখাই উত্তর মহল্লা গ্রামের আব্দুল খালিকের ছেলে। এই রিপোর্ট লেখা পর্যন্ত লাশটি অধিকতর তদন্তে জন্য ওসমানি হাসপাতালের মর্গে রয়েছে।
দরবস্ত ইউপি চেয়াম্যান বাহারুল আলম বাহার মাসুমের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।


