///

ফেঞ্চুগঞ্জে এসএসসি পরীক্ষায় শাহজালাল এনজিএফএফ স্কুল ফলাফলে শীর্ষে

9 mins read

ফেঞ্চুগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষায় শাহাজালাল এনজি এফ এফ স্কুল ১৯ টি জিপিএ-৫ লাভ করে ফলাফলে উপজেলার শীর্ষ স্থানে রয়েছে। বিদ্যালয়ের ৮৯ জনের মধ্যে ৮৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাশের হার শতকরা ৯৫% ভাগ।

১৭টি জিপিএ-৫ পেয়ে ২য় স্থানে সৈয়দ আফরোজ ফিরোজ একাডেমি। ২০৩ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ১৫৪ জন পাস করেছে। পাসের হার ৭৫% ভাগ। কাসিম আলী মডেল সরকারী উচ্চ বিদ্যালয় ৪টি জিপিএ-৫ পেয়েছে। এ বিদ্যালয়ে ১৫৩ জনের মধ্যে ১১৩ জন শিক্ষার্থী পপাস করেছে। পাশের হার শতকরা ৭৩%. ভাগ। ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় ৪টি জিপিএ-৫ পেয়েছে। এ বিদ্যালয়ে ১৮৭ জনরে মধ্যে ১৩১ জন পাস করেছে। পাসের হার ৭০%. ভাগ। এছাড়া মাহমদু উস সামাদ ফারজানা চৌধুরী গার্লস স্কুল পেয়েছে ৩টি জিপিএ- ৫। এ বিদ্যালয়ে ১২২ জনের মধ্য ৯২ জন পাস করেছে। পাসের হার ৭৫%.ভাগ। মানিকোন উচ্চ বিদ্যালয় ৩টি জিপিএ-৫ লাভ করেছে। এ বিদ্যালয় ১৩৯ জনের মধ্য ১০৫ জন পাস করেছে।পাসের হার ৮০% ভাগ। ঘিলাছড়া উচ্চ বিদ্যালয় থেকে ১টি জিপিএ-৫ সহ ১১৬ জনের মধ্যে ৭৬ পাস করেছে। পাসের হার ৬৫% ভাগ। পিপিএ উচ্চ বিদ্যালয় থেকে ১৪৬ জনের মধ্যে ৯৪ জনপাস করেছে ১টি জিপিএ-৫ নিয়ে। দনারাম উচ্চ বিদ্যালয় থেকে ১২৫ জন অংশ নিয়ে ৯৭ জন পাস করে ১ টি জিপিএ-৫। পাসের হার ৭৭% ভাগ। উওর কুশিয়ার উচ্চ বিদ্যালয় থেকে ১টি জিপি-৫। ১৮৬ জন অংশ নিয়ে ১৩২ জন পাস করেছে।পাসের হার ৭৩% ভাগ। জমিরুন নেছা একাডেমি থেকে ১টি জিপিএ-৫ সহ ৭৮ জনের মধ্যে ৪৯ জন পাস করে। পাসের হার ৬২% ভাগ।

উপজেলায় এ বছর ১৫৩৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ১১২৮ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৫২ জন শিক্ষার্থী। ফেল করেছে ৪০৮ জন। তবে এ বছই প্রথম উপজেলার প্রত্যেকটি বিদ্যালয় থেকে একটি হলে ও জিপি এ -৫ এসেছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version