////

বালাগঞ্জে অর্ধশতাধিক নেতাকর্মীর জাতীয় পার্টিতে যোগদান

9 mins read

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আতিকুর রহমান আতিক বলেছেন, রাজনীতির মাধ্যমে আমি আজীবন মানুষের সেবা করে যেতে চাই। মানুষের সুখে-দুঃখে পাশে থাকার জন্য রাজনীতি করি। এমপি, মন্ত্রী হওয়া বড় কথা নয়, বড় কথা হচ্ছে মানুষের ভালোবাসা অর্জন, মানুষের দোয়া লাভ করা। আমি মানুষের দোয়া চাই, ভালোবাসা চাই।

তিনি রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকালে বালাগঞ্জ উপজেলার স্থানীয় আজিজপুর বাজারে বিভিন্ন দলের অর্ধশতাধিক নেতাকর্মীর জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথা বলেন। তিনি অনুষ্ঠানে যোগদানকারীদের শুভেচ্ছা জানিয়ে মাল্যভূষিত করেন এবং উপহার বিতরণ করেন।

পশ্চিম গৌরীপুর ইউনিয়ন জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. আকলু মিয়া।

ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তুরন আহমদ শিকদারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা যুব সংহতির সদস্য সচিব শাহান উদ্দিন নাজু, দক্ষিণ সুরমা উপজেলা শাখার সদস্য সচিব হাসান আহমদ, বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হোসেন আহমদ হুশিয়ার, সাধারণ সম্পাদক সিতাব আলী, বোয়ালজুড় ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ইয়াবর আলী, জাতীয় পার্টির নেতা হুমায়ুন রশিদ, শাহ আনছার, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন জাতীয় পার্টির নেতা হাজী নমির মিয়া, এডভোকেট মইনুল ইসলাম, মো. ইরন মিয়া ইরু, আব্দুল আহাদ আমির, আনোয়ার মিয়া, জালাল মিয়া, মুক্তার মিয়া, লেবু মিয়া, দারা মিয়া, বালাগঞ্জ উপজেলা যুব সংহতির আহবায়ক আমির উদ্দিন রতন, যুব সংহতি নেতা মনসুর আহমদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version