////

বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা, ১০ জন মেয়ে শিশুকে শিক্ষা বৃত্তি

6 mins read

পটুয়াখালীর কলাপাড়ায় বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষা থেকে ঝড়ে পড়া রোধ, বাল্য বিবাহ বিরোধী ও শিক্ষার্থীদের সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান। আভাস’র আয়োজনে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতার সভায় স্বাগত বক্তব্য রাখেন আভাস’র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান, সাংবাদিক মেজবাহ উদ্দিন মাননু প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আভাস’র প্রজেক্ট ম্যানেজার মনিরুল ইসলাম।

সভায় বাল্য বিবাহ বিরোধী প্রচারনা হিসেবে উপস্থিত শিক্ষার্থী, অভিভাবকরা বাল্য বিবাহকে লাল কার্ড প্রদর্শন করেন। এছাড়া পাঁচজন মেয়ে শিশুকে ৫টি বাই সাইকেল, ১০ জন মেয়ে শিশুকে ৫হাজার টাকা করে শিক্ষা বৃত্তি এবং ১৫ মেয়ে শিশুর পরিবারকে ১৫ হাজার টাকা করে আয়বর্ধণমূলক সহায়তা প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version