//

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু

8 mins read

যশোরের অভয়নগর উপজেলার একটি ধানখেত থেকে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার প্রেমবাগ গ্রামের একটি ধানখেতের বৈদ্যুতিক পিলারের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই তরুণের নাম কনক সরদার (২০)। তিনি উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মোশাররফ সরদারের ছেলে। ধারণা করা হচ্ছে, তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

প্রেমবাগ ইউনিয়নের চেয়ারম্যান মফিজ উদ্দীন বলেন, উপজেলার প্রেমবাগ গ্রামে যশোর-খুলনা মহাসড়কের পাশে দিয়ে বিদ্যুতের লাইন গেছে। লাইনের বৈদ্যুতিক পিলারের নিচের দিকে ডিশের তার প্যাঁচানো আছে। গতকাল রাতে টেলিভিশনে  ব্রাজিল ও সার্বিয়ার মধ্যকার বিশ্বকাপ ফুটবল খেলা দেখছিলেন এলাকার মানুষ। খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে দিবাগত রাত পৌনে তিনটার দিকে হঠাৎ এলাকার ডিশ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর লোকজন ঘুমিয়ে পড়েন। আজ সকালে এলাকার কয়েকজন ব্যক্তি ওই মহাসড়কের পাশে একটি ধানখেতের মধ্যে বৈদ্যুতিক পিলারের নিচে এক ব্যক্তির বিদ্যুৎস্পৃষ্ট লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে অভয়নগর থানা থেকে পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে।

অভয়নগর থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম হোসেন বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, কনক সরদার নেশাসক্ত ছিলেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৈদ্যুতিক পিলার থেকে নিচে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর কানের নিচ থেকে কোমর পর্যন্ত পুড়ে গেছে। তাঁর শরীরের অন্য অংশের চামড়াও পুড়ে গেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version