//

বিশ্বকাপে অন্য দেশের পতাকা উড়ানোর বৈধতা প্রশ্নে রিট খারিজ

4 mins read

বিশ্বকাপ ফুটবল উম্মাদনাকে কেন্দ্র করে আর্জেন্টিনাব্রাজিলসহ বিভিন্ন দেশের পতাকা উড়ানো বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা হয় রিট। শুনানি শেষে ওই রিট আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন আদালত। 

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ গতকাল রবিবার (৪ ডিসেম্বর) এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে আইনজীবী মোহাম্মদ ফয়সাল দস্তগীর ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায় শুনানি করেন।

যশোরের মাসুম বিল্লাহ নামে এক ব্যক্তি ব্রাজিল-আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশের পতাকা দেশের বিভিন্ন স্থানে টাঙ্গানোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version