
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক্টর ও অটোরিকশার সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৮এপ্রিল) দুপুরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের যাদবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার শাহবাজপুর গ্রামের আলমগীর মিয়ার ছেলে অটোরিকশা চালক আল আমিন (১৭) ও ধীতপুর গ্রামের অমলেশ চন্দ্র দাসের ছেলে ও অটোরিকশা যাত্রী আপন চন্দ্র দাস (১৪)।
জানা যায়, শনিবার দুপুরে উপজেলার যাদবপুর এলাকায় ট্রাক্টর ও অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক আল আমিন মারা যান। অটোরিকশার যাত্রী আপন চন্দ্র দাসকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সরাইল থানার ওসি আসলাম হোসেন বলেন, দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। তবে এখনো মামলা হয়নি।


