///

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে শাবিপ্রবিতে বিক্ষোভ

4 mins read

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কুমিল্লার বিভাগীয় সম্মেলনের লিফলেট বিতরণকালে ‘পুলিশের গুলি’তে ছাত্রদল নেতা নয়ন মিয়া নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রদল।

রবিবার (২০ নভেম্বর) দুপুরে শাবিপ্রবি শাখা ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিজিবি ৪১ সেক্টর কমান্ডের প্রাধান ফটক শুরু করে শাহজালাল সুপার মার্কেট গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় শাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক মনির হোসেনের সভাপতিত্বে ও ছাত্রনেতা রাহাত জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্রদল নেতা নাঈম সরকার, নাসিম আহমেদ,মারুফ বিল্লাহ্। এতে কনক, কামরুল, বাছির, প্রমুখ ছাত্রদল নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version