////

ভৈরবে ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার

4 mins read
Oplus_16908288

ভৈরব প্রতিনিধি :: ভৈরবে ৩হাজার ৯শত পিস ইয়াবাসহ ১মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেল। গ্রেফতারকৃত সাহাব উদ্দিন (৩৪), সিলেটের জকিগঞ্জ থানার কাপনা গ্রামের (আলকাসের বাড়ী সংলগ্ন) মো: মাহমুদ আলীর পুত্র। গ্রেফতার কৃতের বিরুদ্ধে ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন কুমার সুর বাদী হয়ে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ভৈরব সার্কেলের পরিদর্শক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার বিকালে ঢাকা – সিলেট মহাসড়কের ভৈরব ভাই ভাই ফল ভান্ডারের সামনে শ্যামলী পরিবহনের বাস থেকে সাহাব উদ্দিন কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে তার কাছ থেকে ৩হাজার ৯শত পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয় ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version