
ভৈরব প্রতিনিধি :: ভৈরবে যৌথ বাহিনীর অভিযানে ২ ভাই সহ ৮ জন কেগ্রেফতার করা হয়েছে । এ সময় অভিযানে দেশীয় তৈরি ষ্টীলের ১টি ডেগার এবং বল্লমের ডগা উদ্ধার করা হয়েছে ।
গ্রেফতার কৃতরা হলো ভৈরব পুর গ্রামের অহিদ মিয়ার পুত্র মোহম্মদ আলী ওরফে মুক্তাদির (২৮) ও তার ভাই মোঃ মোছাব্বির মিয়া (২০), মোঃ শামীম মিয়া (৫৫), মোঃ উজ্জল মিয়া (২১), মোহাম্মদ আলী ওরফে আহম্মেদ আলী (২৫), মোঃ উজ্জল মিয়া (২১), রাজু (১৮) ও রোজেন (২৫)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ভৈরব থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে আজ শনিবার বিকালে কিশোরগঞ্জ জেল হাজতে পাঠিয়েছে ।
ভৈরব থানার এসআই এমদাদ কবির জানান,গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে সেনাবাহিনীর সহায়তায় ভৈরব পুর গ্রামে মুক্তার ও মোছাব্বিরের আস্তানায় অভিযাত্রী অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করা হয় । এ সময় তাদের আস্তানা থেকে দেশীয় তৈরি ওইসব অস্ত্র উদ্ধার করে জব্দ করা হয়েছে। গ্রেফতার কৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে । তিনি আরো জানান গ্রেফতারকৃতদের মধ্যে রোজেনের বিরুদ্ধে ৩/৪ টি মামলা রয়েছে ।


