

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে গতকাল বুধবার সকাল ১১টার দিকে ওই প্রতিষ্ঠানটির এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হয়েছে।
মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রতিষ্ঠানটির সহকারি শিক্ষক মাখন চন্দ্র মহানায়কের সঞ্চালনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহিদুল হক,জ্যেষ্ঠ প্রভাষক জসীম উদ্দিন মোল্লা, প্রভাষক সুজন সরকার, সহকারি শিক্ষক সমীরন তালুকদার, মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ ব্যবস্থাপনা পর্ষদের বিদ্যুৎসাহী সদস্য মোস্তাক আহমেদ,অভিভাবক সদস্য কামাল হোসেন, এসএসসি পরীক্ষার্থী রুবাইয়াতুল জান্নাত,সাব্বির আহমেদ প্রমুখ।


