//

মধ্যনগরে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত

5 mins read

মাদককে না বলি,সুস্থ সুন্দর জীবন গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর বাজারের স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ নভেম্বর) সকাল ১১টার দিকে মধ্যনগর থানা পুলিশ এই সভার আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক। মধ্যনগর থানার এসআই মশিউর রহমানের সঞ্চালনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, মধ্যনগর বাজার বণিক সমিতির সভাপতি অমরেশ রায় চৌধুরী, সংস্কৃতি কর্মী আলা উদ্দিন, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন তালুকদার, কুতুব উদ্দিন তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার, যুগ্ম সম্পাদক ওবায়দুল ইসলাম রনি, মধ্যনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version