///

মধ্যনগরে মৌন পদযাত্রা অনুষ্ঠিত

5 mins read

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বংশীকুন্ডা বাজারে গতকাল সোমবার বিকেল চারটার থেকে বিকেল পাঁচাট পর্যন্ত মৌন পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

গত ৬মার্চ ওই ইউনিয়নের বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য ইউপি চেয়ারম্যান রাসেল আহমদ এবং তাঁর স্ত্রী নারীনেত্রী সাজেদা আহমেদকে হেয় প্রতিপন্ন করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের সর্বস্তরের ব্যানারে এই মৌন পদযাত্রার আয়োজন করা হয়।

মুখে কালো কাপড় বেধে বিভিন্ন শ্রেণি পেশার সহস্রাধিক মানুষ অংশ নেয়। মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান রাসেল আহমদ বলেন, আমাকে ও আমার স্ত্রীকে হেয় প্রতিপন্ন করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন এই কর্মসূচি পালন করেছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version