

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনওর) অস্থায়ী কার্যালয়ের কক্ষে মঙ্গলবার সকাল ১১টার দিকে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মধ্যনগর উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহিদুল হক, মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার ,প্রভাষক নির্মল চন্দ্র সরকার, বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূর নবী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন তালুকদার, কুতুব উদ্দিন তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ প্রমুখ।


