///

মাদারগঞ্জে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

5 mins read

প্রগতিশীল প্রযুক্তি অন্তভূর্ক্তিমূলক উন্নতি এ স্লোগানে সারাদেশের ন্যায় জামালপুরের মাদারগঞ্জে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ পালিত হয়েছে।

সোমবার দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে খরকা হলরুমে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওবায়দুর রহমান বেলাল। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিলের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম খালেকের সঞ্চালনায় বক্তব্য রাখেন জনস্বাস্থ প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আনন্দ চন্দ্র চৌধুরি,বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক প্রমুখ। এসময় সহকারী কমিশনার ভূমি আমেনা খাতুন,পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন,মহিলা বিষয়ক কর্মকর্তা শায়েলা নাজনীন,স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি ডাঃ আলী আহম্মেদ শিমুল সহ অনেকেই উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version