///

মালয়েশিয়াগামী ট্রলারডুবি: আরও এক শিশুর লাশ উদ্ধার

9 mins read

অবৈধভাবে মালয়েশিয়া যাবার চেষ্টার পথে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ার অদূরে বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় ৩ কিশোরীর পর আরও এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় বাহারছড়া ইউনিয়ন শামলাপুর মেরিন ড্রাইভ পুলিশ ফাঁড়ির উত্তরে মনখালী খালের দক্ষিণ পাশের সমুদ্র সৈকত থেকে শিশুটির লাশ পাওয়া গেছে বলে জানিয়েছে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক নুর মোহাম্মদ।

এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ জনে। ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত ৪৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার বাহারছড়ার শীলখালী এলাকা থেকে ৩ কিশোরীর লাশ উদ্ধার করা হয়।

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক নুর মোহাম্মদ বলেন, সাগর পথে মালয়েশিয়া যাওয়ার পথে রোহিঙ্গাবোঝাই ট্রলারডুবির ঘটনায় তিন কিশোরীর লাশ দুপুরে উদ্ধার করা হয়। এরপর সন্ধ্যায় আরেক শিশুর লাশ মিলে ভিন্ন স্থানে। এর আগে পৃথকভাবে ৪৫ জনকে জীবিত উদ্ধার করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, উপকূলীয় বাহারছড়ার হলবনিয়া ও কাদেরপাড়ার মাঝামাঝি স্থান থেকে জীবিতদের উদ্ধার করা সম্ভব হয়। মঙ্গলবার ভোরে স্থানীয় কচ্ছপিয়া এলাকা থেকে ট্রলারটি ছাড়ে বলে জানিয়েছে উদ্ধার হওয়ারা। পরে সাগরের মাঝপথে ট্রলারে তলা ফেটে পানিতে ডুবে যায় ট্রলারটি। এসময় সাঁতরে তারা জীবিতরা হলবনিয়া ও কাদেরপাড়ার মাঝামাঝি স্থান থেকে তীরে উঠে আসার চেষ্টা করে। নিখোঁজ থাকে কয়েকজন। এদের মধ্যে চারজনের লাশ মিলেছে। আরও কয়জন নিখোঁজ তাও ঠিকমতো বলতে পারছেন না উদ্ধার হওয়ারা।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version