//

মাস পার হতেই শাবিপ্রবির টিলায় ফের আগুন

4 mins read

এক মাস পার হতে না হতেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) টিলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল সংলগ্ন টিলায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হঠাৎ বিকেলে বঙ্গবন্ধু হলের পাশ্ববর্তী টিলায় আগুনের শিখা উড়তে দেখা যায়। এতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা দ্রুত এসে আগুন নিভিয়ে দেয়। তবে কে কারা আগুন লাগিয়েছে সেটা জানা যায় নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, বিকালের দিকে বঙ্গবন্ধু হলের পাশ্ববর্তী টিলায় আগুন লাগে। তাৎক্ষণিক খবর পেয়ে আমরা সেখানে উপস্থিত হই। আগুনে তেমন ক্ষয়ক্ষতি না হলেও ৪-৫ শতাংশ জায়গা পুড়ে গেছে। কে বা কারা আগুন দিয়েছে সেটা আমরা জানতে পারিনি।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version