///

মোটর সাইকেল রেখে পালিয়ে যায় চোর!

8 mins read

গ্রামের রাস্তা দিয়ে রেজিস্ট্রেশন বিহীন মোটর সাইকেল চালিয়ের যাওয়ার সময় সড়কের মোড়ে দুর্ঘটনার শিকার হন জনৈক ব্যক্তি। দুর্ঘটনাটি চোখে পড়ে স্থানীয়রা দূর্ঘটনায় কবলিত ব্যক্তিকে উদ্ধার করতে গেলে উঠে দৌঁড়ে পালান তিনি। তাকে পালিয়ে যেতে দেখে লোকজন বুঝতে পারেন মোটর সাইকেলটি চুরি করে নিয়ে আসছিলেন তিনি। সেজন্য দুর্ঘটনার পরও মোটর সাইকেল ফেলে রেখে দৌঁড়ে পালিয়ে যান।

শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নাজিরবাজারের পার্শ্ববর্তী গ্রাম নরসিংপুরের রাস্তায় এই ঘটনাটি ঘটে।

দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম মনির স্থানীয়দের বরাত দিয়ে বলেন শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নাজিরবাজার-জাফরাবাদ রাস্তা দিয়ে মাহিন্দ্র কোম্পানির একটি মোটর সাইকেল চালিয়ে যাচ্ছিলেন একব্যক্তি। নাজিরবাজারের পার্শ্ববর্তী নরসিংপুরের মোড়ে আসামাত্র মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েন। এই সময় স্থানীয়রা মোটর সাইকেল চালক গুরুতর আহত হয়েছেন মনে করে ব্যক্তিকে ধরুন বলে চিৎকার দিয়ে তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে মোটর সাইকেল চালক উঠে দৌঁড়ে পালিয়ে যান।

মোটর সাইকেল চুরির বিষয়টি স্থানীয়দের কাছে ধরা পড়ে এবং ৭নম্বর ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম মনিরকে খবর দেন। তিনি ঘটনাস্থলে পৌঁছে মোটর সাইকেলটি স্থানীয় একজনের বাড়িতে রাখেন। বিষয়টি দক্ষিণ সুরমা থানা পুলিশকে অবগত করা হচ্ছে বলে তিনি নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version