///

রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজের নৈশপ্রহরীর উপর হামলা

10 mins read

জৈ. প্র. ডেস্ক :: জৈন্তাপুরের রাংপানি ক্যাপ্টেন রশিদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের বারান্দায় বসে ধূমপানে বাঁধা দেয়ায় নৈশপ্রহরীর উপর বখাটেদের হামলা করে৷ হামলায় আহত নৈশ প্রহরী তফাজ্জল হোসেন হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, ১৭ মার্চ রবিবার সন্ধ্যা ৮টায় রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজের বারান্দায় বসে ধূমপান করছিল কেন্দ্রী গ্রামের আলম মিয়ার ছেলে শাকিল (২৫) সহ তার কিছু সহযোগীরা।

বিষয়টি দেখতে পেয়ে নৈশপ্রহরী তফাজ্জল হোসেন তাদের বাঁধা দেয়৷ বাঁধা দেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির ঘটনা ঘটে, এক পর্যায় হামলাকারীরা জড়ো হয়ে নৈশ্য প্রহরীর উপর এলোপাতাড়ি হামলা করে বিদ্যালয়ের বারান্দায় ফেলে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে শফিকুল ইসলাম, আবু কালাম ও জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত নৈশ্য প্রহরীকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।

জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী বিভাগে চিকিৎসক ডাক্তার মাঈশা জানান, নৈশ্য প্রহরী মাথায় মারাত্বক আঘাত প্রাপ্ত হওয়ায় উনাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজের অধ্যক্ষ বিজন চন্দ্র বিশ্বাস জানান, এই ঘটনার পূর্বেও বখাটেদের সাথে তার কথা কাটাকাটি হয়েছে। আজ তারা সরাসরি আক্রমণ করেছে। বিদ্যালয় কর্তৃপক্ষ হিসাবে আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত নৈশপ্রহরী আসামপাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে তফাজ্জল হোসেন(৩৫) চিকিৎসাধীন আছেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version