////

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির রিভারঘাট পোস্টের নবনির্মিত সৈনিক লাইন উদ্বোধন

7 mins read

সীমান্ত নিরাপত্তা ও দায়িত্ব পালনে আরো কার্যকর পরিবেশ নিশ্চিত করতে রাঙ্গামাটির বাঘাইছড়িতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) ব্যাটালিয়নের অধীনস্থ মারিশ্যা বাজার সংলগ্ন রিভারঘাট পোস্টের নবনির্মিত সৈনিক লাইন শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ অনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে নতুন ভবনটির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, সুবেদার মেজর, সংশ্লিষ্ট পোস্ট কমান্ডারসহ পোস্টে কর্মরত বিজিবি সদস্যরা। পরে দেশ, জাতি ও বাহিনীর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পোস্ট উদ্বোধন শেষে, মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল জাহিদুল ইসলাম বলেন, সদর দপ্তর বিজিবি এর নির্দেশনা মোতাবেক রিভারঘাট পোস্টটির স্থাপনা নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে।

তিনি জানান, পোস্ট নির্মাণ কার্যক্রমের মাধ্যমে কর্তব্যরত সৈনিকদের সুন্দর আবাসন ব্যবস্থা ও অভিযানিক এবং প্রশাসনিক কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হবে এবং নবনির্মিত এই পোস্টের মাধ্যমে সদস্যদের কল্যাণ নিশ্চিত হবে বলে অধিনায়ক আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version