
নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর তেজস্বী বীর রাঙ্গামাটির লংগদু জোনের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও প্রীতি ভোজের আয়োজন করা হয়েছে।
রবিবার (৩ এপ্রিল) বেলা ১২টায় লংগদু জোন মাঠে খাগড়াছড়ি রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর সূচনা করেন।
এসময় লংগদু জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদ এসপিপি পিএসসি, রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবির জোন অধিনায়ক শাহ নেওয়াজ তাসকিন পিএসসিসহ অত্র জোনের বিভিন্ন পদবির সেনা সদস্য ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ। শেষে তেজস্বী বীরের বিভিন্ন অর্জন ও গৌরবের প্রমাণ্য চিত্র প্রদর্শন করা হয়।


