//

রাজনগরে চুরিকাঘাতে যুবক খুন, আটক ১

6 mins read

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় চুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। সাদিকুর রহমান জুবেল নামের ওই যুবকের বাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের সারমপুর গ্রামে। সে ঐ গ্রামের মৃত বশির মিয়ার ছেলে। শুক্রবার ১৮ নভেম্বর দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায় যে কয়েকদিন আগ থেকে মৃত বশির মিয়ার ছেলেদের সাথে তার চাচা আনসার উদ্দীন রুশন ও চাচাতো ভাইদের পারিবারিক বিরুধ চলছিল। এই বিরোধের জেরে শুক্রবার জুমার নামাজে যাওয়ার সময় বাড়ির প্রধান ফটকের বাইরে এলে সাদিকুর রহমান জুবেলের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয়। এসময় আহত অবস্থায় তাকে পরিবারের লোকজন উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, সাদিকুর রহমান জুবেল নামের একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহতের পারিবারের সাথে তার চাচা ও চাচাতো ভাইদের পারিবারিক বিরুধ ছিল। নিহতের চাচা আনসার উদ্দীন রুশনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version