///

রাজবাড়ীর পাংশায় পৃথক দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন

11 mins read

রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ও পাট্টা ইউনিয়নে পৃথক দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।এসময় খাল পাড়ে একটি বৃক্ষরোপণ করা হয়।

৩ মে বেলা ২টার দিকে উপজেলার যশাই ইউনিয়নের নারু কুন্ডুর ঘাট থেকে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়।

রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মো: আব্দুস সালাম মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। এসময় পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিফাতুল হক,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো:আসলাম হোসেন,পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মঈনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি ও যশাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: চাঁদ আলী খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো: রফিকুল ইসলাম,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: রবিউল ইসলাম, যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আবু হোসেন খান।

অতিথিরা বলেন, দেশের সব খাল পুনঃখনন করা বিএনপির নির্বাচনী অঙ্গীকার ছিল।সরকার গঠনের পর সেই অঙ্গীকার বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে ২০হাজার কিলোমিটার খাল পুনঃখননের কাজ শুরু করেছেন। তারই ধারাবাহিকতায় রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ও পাট্টা ইউনিয়নের দুটি পৃথক খান পুনঃখনন কাজ শুরু হলো।

বলেন, খাল দুটি পুনঃখনন শেষে হলে আশপাশের ১৭টি গ্রাম জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাওয়ার পাশাপাশি ফসল উৎপাদনও বৃদ্ধি পাবে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে জানানো হয়েছে,উপজেলার যশাই ইউনিয়নের ঢেঁকিপাড়া খালের ৯ কিলোমিটার পুনঃখনন কাজের ব্যয় ধরা হয়েছে ২কোটি ৩১লক্ষ ৭৭হাজার ৯২৭ টাকা, যেখানে ৫৩৫জন অদক্ষ শ্রমিক দিনমজুর হিসেবে কাজ করবেন। এছাড়াও উপজেলার পাট্টা ইউনিয়নের আঁধারকোটা খালের ৪.৯৭০কিলোমিটার পুনঃখনন কাজের ব্যয় ধরা হয়েছে ১কোটি ২ ক্ষ ২৬ জার ৪৪৫ কা, যেখানে ২৩৬ ন অদক্ষ শ্রমিক দিনমজুর হিসেবে কাজ করবেন। কাজ দুটি বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version