////

রাণীনগরে বেশি দামে সার বিক্রি, তিন ডিলারকে জরিমানা

6 mins read

নওগাঁর রাণীনগরে কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে দুই সার ডিলার ও এক দোকানদারকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১১ আগস্ট) রাতে উপজেলার আবাদপুকুর বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করা হচ্ছে—এমন অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে আবাদপুকুর বাজারে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সার ডিলার সাইফুল ইসলামকে ৮ হাজার টাকা এবং আব্দুল হান্নানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অনিয়মিতভাবে দোকান পরিচালনার দায়ে গোলাম রাব্বানী দপ্তরীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version