
সিলেটের সম্মানিত রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম কর্তৃক জকিগঞ্জ থানা ও সার্কেল অফিস পরিদর্শন এবং সুধীসমাজের সাথে মতবিনিময় করেন।
সোমবার (০৩ এপ্রিল) জকিগঞ্জ থানা ও সার্কেল পরিদর্শন করেন রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপএম।

এসময় জকিগঞ্জের সার্কেল অফিস, থানা ও ইমিগ্রেশন পুলিশের সার্বিক কর্মকান্ড পরিদর্শন করেন। পরিদর্শনকালে জকিগঞ্জ সার্কেল ও থানা পুলিশের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন পরবর্তি সময়ে সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এর সভাপতিত্ত্বে থানা প্রাঙ্গনে সুধীজনদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে মতবিনিময় সভায় সিলেটের আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের বিভিন্ন কার্যক্রম নিয়ে কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বলেন, মাদকের সাথে কোন আপস নয়। এ সময় তিনি জকিগঞ্জ উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষায় সুধীজনদের সহযোগিতা কামনা করেন।

সভাপতির বক্তব্যে সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে এবং সেবা প্রার্থীদের সাথে ভালো ব্যবহার করতে হবে যাতে করে সেবা প্রার্থীরা কোন প্রকার হয়রানির শিকার না হয়।
অতিরিক্ত পুলিশ সুপার জকিগঞ্জ সার্কেল জাকির হোসাইনের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) নাবিলা জাফরিন রীনা, জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, জকিগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডার ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন স্তরের সুধীজন।


