////

শাবিপ্রবিতে আন্তর্জাতিক ‘স্ট্যাটফেস্ট’ শুরু

9 mins read

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো দুই দিনব্যাপী আন্তর্জাতি কর্মশালা ও স্ট্যাটফেস্ট শুরু হয়েছে।

শনিবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন সি’তে এ ফেস্ট শুরু হয়।

স্ট্যাটফেস্টের প্রথমদিন একাডেমিক ভবন সি এর ৩১২নং কক্ষে পরিসংখ্যান প্রতিযোগিতা, পোস্টার প্রেজেন্টেশন, পরিসংখ্যান কুইজ, বিশ্লেষণধর্মী সমস্যা সমাধান, পোস্টার এক্সিবিশন এবং ইভোলিউশন প্রতিযোগিতা শুরু হয়। বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ক্যারিয়ার নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে অংশ নিবেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. আহমেদ কবীর, অধ্যাপক ড. মোহাম্মদ তাজউদ্দীন।

এদিকে রোববার (১২ মার্চ) উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, ভৌত বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ বদিউজ্জামান ফারুক উপস্থিত থাকার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন পরিসংখ্যান বিভাগের প্রধান অধ্যাপক ড. রহমত আলী।

সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে ভারতের আসাম দ্যা রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটির স্কুল অব অ্যাপ্লায়েড এন্ড পিউর সায়েন্সেসের এমিরেটাস অধ্যাপক ড. দিলীপ সি. নাথ, আইসিডিডিআরবি’র হেলথ সিস্টেমস এন্ড পপুলেশন স্টাডিজ বিভাগের এমিরেটাস সায়েন্টিস্ট ড. আব্দুর রাজ্জাক, ভারতের গৌহাটি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. কিশোর কে. দাস, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিচালক (আদমশুমারী শাখা) মো. দিলদার হোসেন উপস্থিত থাকবেন। এতে দেশি-বিদেশী গবেষকরা তাদের গবেষণাপত্র উপস্থাপন করবেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version