

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্তঃ বিভাগ (ছেলে-মেয়ে) ভলিবল প্রতিযোগিতা ২০২২ সম্পন্ন হয়েছে। এতে ছেলেদের খেলায় চ্যাম্পিয়ন হয়েছে গণিত বিভাগ এবং মেয়েদের খেলায় চ্যাম্পিয়ন হয়েছে সমাজকর্ম বিভাগ।
মঙ্গলবার (৮ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে সমাজকর্ম বিভাগকে (পুরুষ) ২-১ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গণিত বিভাগ। মেয়েদের খেলায় সিভিল এন্ড এনভায়রনমেন্ট বিভাগকে (মেয়ে) ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সমাজকর্ম বিভাগ। খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ উভয় দলের হাতে ট্রপি, ক্রেস্ট পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কোন ধরনের সসম্যা ছাড়াই এ ক্রীড়া প্রতিযোগিতা শেষ হওয়ায় সবাই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। দক্ষতা অঅর্জন করতে গেলে শারীরিক এবং মানসিক ফিটনেস দরকার হয়। এ দক্ষতা অর্জনে খেলাধূলা কার্যকরী ভূমিকা পালন করে। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় সহযোগিতা করে যাচ্ছে। আমরা চাই আমাদের ছেলে-মেয়েরা কোন না কোন সংগঠনে যুক্ত হয়ে তাদের দক্ষতাকে সমৃদ্ধ করুক। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। পরিশেষে বিজয়ী ও রানার আপ দলের সদস্যেদের অভিনন্দন জানান তিনি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন, গনিত বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মাহবুবুর রশিদ, সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক চৌধুরী সউদ বিন আম্বিয়া, বিভন্ন বিভাগের শিক্ষক, দপ্তর প্রধান, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


