শাবিপ্রবিতে ‘মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম’র নতুন কমিটি

6 mins read

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম’র নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন ভুঁইয়া ও সাধারণ সম্পাদক হিসেবে নৃবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী রায়হান মিয়াকে মনোনীত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি অহিদুল ইসলাম তুষার ও সাধারণ সম্পাদক আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম স্মাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছে- সহ-সভাপতি সোহান আহম্মদ, রেহান কবির, আলবাব মাহবুব, তাসফিয়া বিনতে আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ আলী বাবু, মেহেদী হাসান তুর্য, মশিউর রহমান তুষার, সৌরভ সূত্রধর, সাংগঠনিক সম্পাদক তৈমুর হোসাইন, মিশু আক্তার, ফয়জুর রহমান চৌধুরী, দিপেন্দ্র বিশ্বাস, সহ-সাংগঠনিক সম্পাদক খুরশিদ আলম নাহিদ, মো. আবুল বাশার, আওলাদ হোসাইন এবং কোষাধ্যক্ষ শারিকা তাসনিম মীম।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version