//

শীতার্তদের পাশে দাঁড়াতে শাবিপ্রবির স্বপ্নোত্থানে শীতবস্ত্র সংগ্রহ

8 mins read

সুবিধা বঞ্চিত মানুষদের কাছে উষ্ণতা পোঁছে দিতে শীতবস্ত্র সংগ্রহ শুরু করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নোত্থান’।

শনিবার (১৯ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনের প্রচার সম্পাদক আবু রায়হান জানান, স্বপ্নোত্থান সর্বদা কাজ করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে। প্রতিবারের মত এবারো অসহায় মানুষদের পাশে দাঁড়াতে স্বপ্নোত্থান আয়োজন করছে ‘স্বপ্নোত্থান উষ্ণতার অভিযান’-২২।

শুক্রবার (১৮নভেম্বর) থেকে শীতবস্ত্র সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে, চলবে বুধবার (৩০নভেম্বর) পর্যন্ত। স্বেচ্ছাসেবীরা প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও মেস থেকে কাপড় সংগ্রহ করছে। এছাড়া কেন্দ্রীয় লাইব্রেরির সম্মুখে থাকবে শীতবস্ত্র ও আর্থিক সহায়তা সংগ্রহের টেন্ট রয়েছে।

স্বপ্নোত্থানের সাধারণ সম্পাদক মাইবম দর্পণ সিংহ বলেন, ‘সুবিধা বঞ্চিত মানুষদের জন্য শীত বয়ে নিয়ে আসে অসীম দূর্ভোগ। কারণ তাদের কাছে শীত নিবারনের সামান্য কাপড়টুকুও নেই। তাই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে আমাদের এই আয়োজন। আপনাদের অব্যবহৃত বা অপ্রয়োজনীয় কাপড়টাও কারো জীবনের দুর্দশা ও দুর্ভোগ কমিয়ে দিতে পারে। আমরা অতি দ্রুত হাজির হবো আপনার দরজায় আপনার অব্যবহৃত কাপড়গুলো সংগ্রহের জন্য। আপনার এই সামান্য সহযোগিতাই পারে কিছু মানুষের মুখে হাসি ফোটাতে, তাদের জীবনে উষ্ণতা যোগাতে।’

আর্থিক সহায়তা পাঠাতে চাইলে, বিকাশ: 01701025426, রকেট: 017010254264, নগদ: 01701025426, সোনালী ব্যাংক লিমিটেড (A/C): Swapnotthan, A/C NO: 33001183, শাবিপ্রবি শাখা, সিলেট।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version