

শ্রীমঙ্গল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন মৌলভীবাজার-৪ শ্রীমঙ্গল-কমলগঞ্জ নির্বাচনী এলাকার টানা ৬ বারের সংসদ সদস্য’ অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যের গুরুত্বপূর্ণ বিষয় ছিল, পবিত্র মাহে রমজান মাসে রীতিমতো বাজার মনিটরিং, যানজট নিরসন, টেকসই উন্নয়ন, স্কুলে স্কুলে গিয়ে শিক্ষাব্যবস্থা মনিটরিং ইত্যাদি।

সোমবার (১৩ মার্চ) উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব।
এছাড়াও উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যান, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


