/////

শ্রীমঙ্গলে জমকালো আয়োজনে বর্ষবরণ উৎসব উদযাপিত

9 mins read

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন কর্তৃক বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্য দিয়ে শ্রীমঙ্গলে জমকালোভাবে বর্ষবরণ উৎসব উদযাপিত হয়েছে। বাঙালি আনায় নান্দনিক সাজে সাজানো হয়েছিল উপজেলা প্রাঙ্গণ।

শুক্রবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রাঙ্গণে বর্ষবরণ উপলক্ষে কবিতা আবৃত্তি, বর্ষবরণ সঙ্গীতানুষ্ঠান অনু্ষ্ঠিত হয়।

এরপর সকাল ১০টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। মঙ্গল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহিদ এমপি।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র।

এছাড়াও অনুষ্ঠানে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ,সাংবাদিক, শিক্ষক, সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, নারী ও শিশুরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version