///

শ্রীমঙ্গলে নিবন্ধনহীন ২ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

6 mins read

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুমোদন ছাড়াই অবৈধভাবে চালানো দু’টি ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব সিলগালা করে দিয়েছে প্রশাসন।

শনিবার (২৮ মে) বিকেলে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে এ অনিবন্ধিত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান হয়।

অভিযানে শ্রীমঙ্গল শহরের কালিঘাট সড়কের ইনোভা ডায়াগনস্টিক সেন্টার ও স্টেশন সড়কের রেটিনা ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব বন্ধ করে সিলগালা করে দেয়া হয় এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. পার্থ সারথী সিংহ, সেনেটারি ইন্সপেক্টর বিনয় সিংহ রাউথিয়া, শ্রীমঙ্গল থানার উপ পরিদর্শক (এসআই) ইউসুফসহ শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল।

এব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী শ্যামল সিলেটকে জানান, দুটি প্রতিষ্ঠানে ল্যাব পরিচালনার জন্য নিবন্ধিত নয়। তাই এ ল্যাবের অংশগুলো সিলগালা করে দেয়া হয়েছে। তবে ডাক্তারের চেম্বারগুলো খোলা রয়েছে।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ জানান, জেলার সব উপজেলায় এ অভিযান চালানো হবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version