///

শ্রীমঙ্গলে মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটির অভিষেক

8 mins read

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ই মার্চ) সকাল ১১টায় শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন’ অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ঝলক কান্তি চক্রবর্তীর সভাপতিত্বে শিক্ষক মো. শামছুল আলম এবং সুপর্না লাহিড়ীর সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, নারী ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল, মৌলভীবাজার জেলা পরিষদের নারী সদস্য হেলেনা চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন, শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরপদার, শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির প্রধান নির্বাচন কমিশনার নোমান আহমেদ সিদ্দিকী, শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন ২০২৩ এর সদস্য সচিব মো. আবু তাহের শাহেদ গাজী।এছাড়াও অভিষেক অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version