////

শ্রীমঙ্গলে ৩ দিনব্যাপী বইমেলার উদ্বোধন

6 mins read

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যেগে অমর একুশে বইমোলা ও ভাষা উৎসব ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে ও শিক্ষক জহর তরপদার ও দেবাশীষ চৌধুরী রাজার যৌথ সঞ্চালনা উক্ত বই মেলার শুভ উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়।

উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) সন্ধীপ তালুকদার, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, ডা. হরিপদ রায়, ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমেদ, অধ্যাপক অবিনাশ আচার্য, এসকেডি আমার বাড়ি এর স্বত্বাধিকারি সজল দাস, শ্রীমঙ্গল পৌরসভার কাউন্সিলর মীর এম এ সালাম, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলামসহ সাংবাদিকবৃন্দ, বইমেলা উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্ষুদ্র নৃ-গোষ্টিদের নিজস্ব কৃষ্টি প্রদর্শন ও পরিবেশন করা হয়। মেলায় ২০টি স্টল অংশ নেয়। আলোচনা সভা শেষে অতিথিরা মেলার স্টল ঘুরে দেখেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version