//

সম্মেলন মঞ্চে নেতার মৃত্যু

7 mins read

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিশনন্দী ইউনিয়ন আওয়ামী লীগ সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোবারক হোসেন সম্মেলন মঞ্চে স্ট্রোক করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। খবর সম্মেলনস্থলে পৌঁছলে সঙ্গে সঙ্গে সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়।

বিশনন্দী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূইয়া গণমাধ্যমকে জানান, মঙ্গলবার বিকেলে বিশনন্দী ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আয়োজন করা হয়। ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।

সম্মেলনকে ঘিরে ওইদিন বিকেলে প্রার্থী সমর্থকদের মিছিলে মিছিলে পরিপূর্ণ হয়ে ওঠে সম্মেলন মাঠ প্রাঙ্গণ। শুরু হয় অতিথিদের বক্তব্যপর্ব। এর মধ্যে বিকেল সাড়ে ৫টার দিকে ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোবারক হোসেন মঞ্চে উঠেই হঠাৎ পড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে ঢাকায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ খবর সম্মেলনে পৌঁছলে সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভপতি নজরুল ইসলাম বাবু সম্মেলন স্থগিত ঘোষণা করেন।

মোবারক হোসেনকে বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় স্থানীয় ঈদমাঠে জানাজা শেষে সামাজিক গোরস্থানে দাফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version