/////

সিলেট-তামাবিল সড়কে দূর্ঘটনায় ৫ জন ঘটনাস্থলে নিহত

9 mins read

সিলেট-তামাবিল সড়কে দূর্ঘটনায় ৫ জন ঘটনাস্থলে নিহত

সিলেট-তামাবিল সড়কের দরবস্ত ফারুক স্মরনী এলাকায় একটি বাস একটি ইজিবাইককে (ব্যাটারিচালিত রিকশা) সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন।

শুক্রবার (৭ জুলাই) রাত ১০টার দিকে দরবস্ত এলাকার ফারুক স্মরনীতে সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হল- জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের বড়খলা গ্রামের মৃত খুর্শেদ আলমের ছেলে মুসদ আলী (৫০), শ্রীখেল গ্রামের মোজাম্মেল আলীর ছেলে নূর উদ্দিন (৫৫), বারগাতি গ্রামের আব্দুল বারীর ছেলে আব্দুল লতিফ (৫০), ফরফরা গ্রামের তরিকুল ইসলামের ছেলে মো. কামাল (২৫) ও দিঘীরপাড় গ্রামের মৃত আব্দুস শুক্কুরের ছেলে মতিন উরফে কাছাই (৪৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার।

তিনি জানান, সিলেট থেকে ছেড়ে যাওয়া জাফলংগামী একটি বাস রাত ১০টার দিকে দরবস্ত এলাকার ফারুক স্মরনীর সম্মুখে পল্লী বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকে থাকা ৭ যাত্রীর মধ্যে ৫ জন ঘটনাস্থলেই মারা যান।
এ দুর্ঘটনায় অন্তত ৩৫ জন আহত হয়েছেন তাদের মধ্যে অন্তত ১৫জন গুরুতর আহত। আহতদের তাদের উদ্ধার করে সিলেটের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার শ্যামল বণিক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।

ঘটনাস্থল পরিদর্শন করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার ওসি ওমর ফারুক মোড়ল, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম। দূর্ঘটনার পর পর সড়ক যানচলাচল বন্দ হয়ে যায়। স্থানীয়দের সহায়তায় সাড়ে ১২টায় যান চলাচল স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version