
সিলেটের জৈন্তাপুরে ওমান প্রবাসীর স্ত্রীকে জোরপূর্বক ঘরে আটকে রেখে ধর্ষণের ঘটনায় ১জনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, একই গ্রামের ওমান প্রবাসী ১সন্তানের জননীকে বেশ কয়েক দিন যাবৎ কুপ্রস্তাব দিয়ে আসছে মনির উদ্দিন।
ঘটনার দিন ২জুলাই বুধবার রাত ১০টায় ভিকটিম নারী প্রকৃতির ডাকে সাড়া দিতে শয়নকক্ষের বাহিরে গেলে কৌশলে ঘরে প্রবেশ করে মনির। ভিকটিম নারী তার শয়নকক্ষে ফিরে এলে জোরপূর্বক তার গলায় ছুরি ধরে মৃত্যুর ভয় দেখিয়ে রাত সাড়ে ১২ টায় পর পর দুই ধর্ষন করে।
এক পর্যায়ে ভিকটিম নারীর চিৎকারে মামলার সাক্ষীগণ ছুটে এসে ধর্ষক মনিরকে আটক করে। পরে ধর্ষকের পিতা সহ স্থানীয় কয়েকজন ব্যক্তি বিষয়টি মিমাংসার কথা বলে তাৎক্ষণিক মনিরকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম নারী প্রবাসী স্বামী ও স্বজনদের পরামর্শে শুক্রবার সন্ধ্যায থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করলে ৪ঠা জুলাই শুক্রবার সন্ধ্যায় ধর্ষক মনিরকে আটক করে পুলিশ। আটক ধর্ষক উপজেলার নিজপাট ইউনিয়নের পূর্ব লক্ষিপ্রসাদ গ্রামের নুরুল ইসলামের ছেলে মনির উদ্দিন (২৬)।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ভিটটিমের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযান পরিচারনা করে ধর্ষককে মনিরকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রেকর্ড করা হয়েছে। শনিবার আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান। এদিকে ভিকটিম ওই নারীর মেডিকেল সম্পন্ন করার জন্য সিলেট এমএ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করা হয়েছে।


