//////

সিলেট ব্যাটালিয়ন অভিযানে ৯১ লক্ষ টাকার চোরাচালান পণ্য আটক

7 mins read
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি : সিলেট ব্যাটালিয়ন (৪৮) বিজিবির অভিযানে প্রায় ৯১ লক্ষ টাকার ভারতীয় চোরাচালান পণ্য আটক করা হয়।
বিজিবি সূত্র জানায় ১২ ফেব্রুয়ারি বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্তবর্তী এলাকা বাংলাবাজার, প্রতাপপুর, পাথর কোয়ারী, মিনাটিলা, কালাইরাগ, বিছনাকান্দি, কালাসাদেক, ডিবিরহাওর, সংগ্রাম, পান্থুমাই এবং তামাবিল বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় মহিষ, কমলা, শাড়ী, কিসমিস, হেয়ার অয়েল, চকলেট, ট্যাংক, চিনি, গাড়ীর টায়ার, শ্যাম্পু, মুভ, সুপারি, সনপাপড়ি, বেবী লোশন, ফুচকা, বিড়ি, মদ আটক করা হয় এছাড়া অবৈধ মালামাল পরিবহনে ব্যবহৃত মাহিন্দ্রা ট্রাক্টর, মোটর সাইকেল এবং অবৈধ ভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করা হয়। আটককৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য-৯১ লক্ষ ২৭হাজার ৯শত ৬০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক, লে. কর্নেল মো. নাজমুল হক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালান পণ্য আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version