/////

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৬ কোটি টাকার চোরাচালান পন্য আটক

6 mins read

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি : সিলেটে ৪৮ বিজিবির অভিযানে প্রায় ৬কোটি টাকার ভারতীয় পণ্য আটক।

৪৮ বিজিবি সূত্রে জানায়, ২৬ এপ্রিল শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) উপ-অধিনায়ক মেজর মো. নূরুল হুদা এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমানে ভারতীয় লেহেঙ্গা, স্কিন সাইন ক্রিম, স্কিন ব্রাইট ক্রিম, রূপ জি ক্রিম, জিলেট ব্লেইড, চিনি, ফিয়ামা সাবান, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ, কিটকেট চকলেট, ফুচকা, শুটকি, পান এবং চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক ও পিকআপ আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৬ কোটি টাকা।

৪৮ বিজিবি অধিনায়ক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষায় ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। ধারাবাহিকতায় সিলেট সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালান পণ্য সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version