
সিলেট মহানগরীতে বসবাসরত কানাইঘাটবাসীর সাথে মতবিনিময় করেছেন সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।
শনিবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় সিলেট নগরীর মিরাবাজারে অবস্থিত হোটেল মিরা গার্ডেন মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপ-কমিটির সদস্য, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা শামসুজ্জামান বাহারের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য অ্যাডভোকেট আব্দুল খালিক ও এমসি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি তাজিম উদ্দিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রঞ্জিত সরকার, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী, সিলেট জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম চৌধুরী জুয়েল, কানাইঘাট সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ লোকমান হোসেন, সাবেক সরকারি কর্মকর্তা আলতাফুল হক, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক,সদস্য এডভোকেট ফখরুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি এম.এ হান্নান, গাছবাড়ী কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন, কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, অ্যাডভোকেট মামুন রশীদ, অ্যাডভোকেট আব্দুর রহিম, প্রফেসর সাব্বির আহমদ, রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন আহমদ, সিলেট গ্যাস ফিল্ডের ব্যাবস্থাপক নিধু ভূষণ দাশ, চিত্রশিল্পী বানু লাল দাস, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ কে এম ফজলুর রহমান, কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন আহমদ চৌধুরী, দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ, দিঘীরপাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী হোসেন কাজল, জাসদের সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, আওয়ামী লীগ নেতা শেখ আব্দুল করিম, বিশিষ্ট ব্যবসায়ী মাছুম আহমদ, ব্যাংকার জাকারিয়া, জালাল উদ্দীন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শাহ ইসমাইল, সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি কানাইঘাট শাখার সভাপতি আনোয়ার হোসেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান, কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুক আহমদ, সুহেল চৌধুরী, শাহজাহান শিপলু, কয়ছর উদ্দিন সহ আরো অনেকে।
মতবিনিময় সভায় সিলেট মহানগরীতে বসবাসরত কানাইঘাটের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের প্রাণবন্ত উপস্থিতিতে সভাটি মিলনমেলায় পরিণত হয়।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে সিলেট সিটির উন্নয়নে আনোয়ারুজ্জামান চৌধুরীকে বিজয়ী করার জন্য সবাই কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ।


