/

স্বাধীনতার মাসকে বরণ করতে বর্ণিল শোভাযাত্রা

5 mins read

স্বাধীনতার মাসকে বরণে সিলেটে বর্ণিল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (১ মার্চ) সকালে এই শোভাযাত্রা বের করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে কোর্টপয়েন্ট, জিন্দাবাজার হয়ে চৌহাট্টার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, জেলা প্রশাসক মো. মজিবর রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েলসহ অনেকে উপস্থিত ছিলেন।

শোভাযাত্রায় আইন-শৃঙ্খলা বাহিনী, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version