

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ছত্তিশ গ্রামের বাসিন্দা বাদশা মিয়া ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহী ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো আনুমানিক (৫০) বছর। আজ রোববার ভোরে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ব্যক্তিগত জীবনে তিনি ২ ছেলে ও ৩ মেয়ের জনক। যে কারো বিপদে আপদে ছুটে আসা পরোপকারী, সামাজকর্মী বাদশা মিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে উপজেলা জুড়ে। মরহুমের নামাজে জানাযা রবিবার (২৩ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় ছত্তিশ ঈদগাহ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফল সম্পন্ন হয়৷


