/////

৪৮ বিজিবি অভিযানে ৮৪ লক্ষ টাকার চোরাচালান পন্য আটক

7 mins read

২ ও ৩ ডিসেম্বর ৪৮ বিজিবি’র সিলেট ব্যাটালিয়ন বিভিন্ন বিওপি এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৮৪ লক্ষ টাকার ভারতীয় চোরাচালান পণ্য আটক করা হয়।

প্রেস সূত্রে জানাযায় ২ ও ৩ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবি সিলেট ব্যাটালিয়ন সীমান্তবর্তী বাংলাবাজার, সোনারহাট, সংগ্রাম, তামাবিল, প্রতাপপুর, পান্থুমাই, দমদমিয়া, লাফার্জ, উৎমা, বিছনাকান্দি, কালাসাদেক, কালাইরাগ এবং পাথর কোয়ারী বিওপি’র সমুহ তাদের নিজ নিজ এলাকায় অভিযান পরিচালনা করে ভারত হতে নিয়ে আসা বিপুল পরিমান ভারতীয় চিনি, গার্নিয়ার ম্যান ফেসওয়াশ, জনসন বেবি ক্রিম, শীতের কম্বল, মেহেদী, চা-পাতা, জিরা, সাবান, গরু, মহিষ, মন্ড সিগারেট, মদ, ফেন্সিডিল আটত করে। অপরদিকে বাংলাদেশ হতে পাচারকালে বিপুল পরিমান রসুন, শিং মাছ, চোরাচালান পন্য পরিবহনে ব্যবহৃত মোটর সাইকেল এবং অবৈধ ভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করা হয়।
আটক কৃত পন্যের বাজার মূল্য ৮৪ লক্ষ ১৬ হাজার ৭শত ৪০টাকা।

৪৮ বিজিবি সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকায় ৪৮ বিজিবির বিভিন্ন বিওপির অভিযান পরিচালনা করে চোরাচালান আটক করা হয়। আটককৃত চোরাচালান পন্য সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version