////

৯৭ লক্ষ টাকার চোরাচালানী পন্য আটক করেছে বিজিবি

7 mins read

সিলেট ব্যাটালিয়ন কর্তৃক ৯৭ লক্ষ টাকার চোরাচালানী পন্য আটক করেছে বিজিবি।

বিজিবি সূত্র জানায় ৮ ডিসেম্বর রবিবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর বাংলাবাজার, সোনালীচেলা, দমদমিয়া, কালাইরাগ, শ্রীপুর, উৎমা, কালাসাদেক, প্রতাপপুর, সংগ্রাম, বিছনাকান্দি, ডিবিরহাওড় বিওপি কর্তৃক পৃথক পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় চিনি, শুটকি, স্কিন সাইন ক্রিম, নিভিয়া সফট ক্রিম, কমলা, গরু, ফেন্সিডিল আটক করা হয়। অপরদিকে বাংলাদেশ হতে ভারতে পাচারকালে বিপুল পরিমান রসুন, মাছ, পণ্য মালামাল পরিবহনে ব্যবহৃত মোটর সাইকেল ও অবৈধ ভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করা হয়। আটককৃত পণ্যে আনুমানিক বাজার মূল্য-৯৭ লক্ষ ৪৮ হাজার ১শত ৫০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান পিএসসি বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী পন্য জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী পন্য সমূহের বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version